'নীল আকাশের আলো
- BIDYUT BARAN BARIK ( বিদ্যুৎ বরণ বারিক)

নীল রঙের দিন আজ, নীল আকাশের ডাক,
একটি পৃথিবী খোঁজে তারা,ভালোবাসার পরিপাক।
তারা বোঝে ভোরের ভাষা, তবু ডাকে না কুহু সুরে,
তারা শোনে বৃষ্টির ধ্বনি, তবু নীরব রয়ে দূরে।

তারা রঙ মাখে নীল আকাশে, আপন ভুবন গড়ে,
তাদের হৃদয় নরম মেঘ, বৃষ্টি নামে ঘোরে।
তারা কথা বলে ভিন্ন সুরে, বোঝে ভিন্ন ভাষা,
তবু কেন বুঝতে দেরি—তাদেরও আছে আশা!

তারা হাঁটে নীরব ছন্দে,অনুভবের টানে,
তারা খেলে দিগন্ত জুড়ে আপন রঙের গানে।
তোমার ভাষা বোঝে না হয়তো, তবু তাদের ব্যথা সত্য,
তারা স্বপ্ন দেখে আকাশ জুড়ে, নিভৃতে আঁকে কর্মব্যস্ত।

চোখের তারায় স্বপ্ন খেলে, একলা এক আকাশ,
রঙিন ঘুড়ির মতন উড়ে, বাঁধন ছেঁড়ার আশ।
তাদের গান গুলো ভিন্ন সুরে, ভিন্ন কথার মালা,
তাদের হৃদয় বোঝার আগে, কেন দেয়াল তোলা?

তাদের নীরবতা কোনো অভিশাপ নয়,
তাদের দৃষ্টি বোবা নয়, স্বপ্নের রংময়।
স্পর্শ পেতে চায় না সবাই, শব্দে লাগে ভয়,
তাদেরও আছে অনুভূতি, মন যে কাঁদে তবু কয়!

তারা সাজায় আপন গলি, আপন ছোট্ট দুনিয়া,
এই পৃথিবী যদি বুঝতো, তারা কত অমূল্য তনয়-তানিয়া।
তাদের দুনিয়া রঙিন, তবু কষ্ট বোঝে না কেউ
তারা আপন ঘরে, আপন সুরে, বাঁধে নীলের ঢেউ।

কেউ ভাবে তারা বোবা—কেউ ভাবে তারা আলাদা,উপহাস।
তারা কেবল অন্যভাবে বোনে স্বপ্নের মালা উল্লাস।
তাদের শব্দ নেই সব সময়,তবু আছে গান,
তারা চলার পথ বানায়,আপন ছন্দে ধ্যান।

তোমার কাছে যা অদ্ভুত,তাদের কাছে স্বাভাবিক,
তোমার সমাজের নিয়মটা শুধু তাদের কাছে অপ্রয়োজনীয় অভিক।
তারা চায় না করুণা, তারা চায় না হাহাকার,
তারা চায় শুধু মেলে দিতে ডানা, হতে মুক্ত বিহঙ্গ একাকার।

তাই আজ নীল জোনাকি জ্বলে, তাদের জন্য আলোর মালা,
তারা ভিন্ন পথে হাঁটে বলে, তুমি কেন দাও না পালা?
তুমি কি পারো তাদের মতন,ভাবতে ভিন্ন ঢঙ?
তুমি কি পারো ভালোবাসতে,তাদের আপন রঙ?

তাদের দুনিয়া আলোর গাঁথুনি, নিখুঁত নীলের ছোঁয়া,
তুমি যদি পারো বুঝতে,তাদের তারাও ছোঁবে মায়া।
তাদের জন্য আলো জ্বালো,রেখো হাতটি বাড়িয়ে,
নীল আকাশের শিশুরা হাসবে, ভালোবাসার ছায়ায় দাঁড়িয়ে।


০২-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।