বৈশাখের বিকেল বেলা
- মোমেন চৌধুরী

বৈশাখ এলো ধুলোর ছায়ায়,
বুকের মাঝে জ্বলে হাওয়ায়,
তুমি ছিলে নরম আলো,
প্রেমের চোখে পড়েছিল তাল পাতা ঝলকানো ছায়া।

ঘাসে-ভেজা পায়ের ধ্বনি,
আকাশটা যেন তোমার কণ্ঠে,
কথা ছিল কম, তবু বুঝি—
তোমার চুলের গন্ধে আজও বাজে বসন্তের বাঁশি।

চুপি চুপি সন্ধ্যা নামে,
তালগাছের ছায়া দীর্ঘতর হয়,
তোমার চোখে বিকেল ডুবে—
আমার বুকেই যেন সূর্য হারায়।

হাতে ছিল কিছুই না,
তবু ছিল হৃদয় ভরা,
বৈশাখ এলে আজও মনে পড়ে—
তুমি ছিলে, আমি ছিলাম,
আর ছিল প্রেমের মধুর ছড়া।


১৪-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।