কল্পিত মূর্তি
- অনুপ কুমার বিশ্বজিৎ
হোক না সে কল্পনার কল্পিত মূর্তি,
তবু বাস্তবে সে মোহ-মায়ার ভ্রম মাত্র।
ওগো উপমা, কে তুমি!
আসলে তুমি একাকী হতাশা,
যা ছুঁয়ে যায় অন্তরের অন্তর,
কিন্তু মেলাতে পারে না স্পর্শের ছায়া।
তোমার অদৃশ্য চেয়ে,
মন চায় ছোঁয়াতে তোমার সুর,
কিন্তু তুমি শুধু একটি ভাবনা,
যা হারিয়ে যায় সময়ের ঘ্রাণে।
১৭-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।