বৃহনালার প্রেম ৩
- অনুপ কুমার বিশ্বজিৎ

সে তো মানুষই, রক্তে লুকানো অশ্রুর ঢেউ,
তবু সমাজ তারে মেনে নেয় না, রাখে দূর কোনো কূলে।
চোখে তারও জ্বলে প্রেমের অগ্নি,
হৃদয়ে তারও জন্মে পূর্ণিমার আলো।

আকাঙ্ক্ষা করে,
হাত ধরতে, পাশে বসতে, নাম ধরে ডাকতে—
কিন্তু পৃথিবী তাকে আড়াল করে রাখে
লজ্জার দেয়ালের আড়ালে।

তবু সে ভালোবাসে,
নিঃশব্দে, অবহেলায় দগ্ধ হয়েও—
তার প্রেম যেন নিষিদ্ধ ফুল,
অপমানের কাঁটায় ফুটে ওঠা রঙিন গোলাপ।

ওহে মানব, প্রেমে তো ভেদ নেই কোনো,
নারী-পুরুষের ছায়া পেরিয়ে
বৃহনালার হৃদয়ও বলে ওঠে—
“আমি ভালোবাসি, আমিও ভালোবাসার যোগ্য।”


২৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।