কিছু বলার ভাষা নাই
- অনুপ কুমার বিশ্বজিৎ
কিছু বলার ভাষা নাই
কিছু বলার ভাষা নাই,
শব্দ যেন সব মরীচিকা,
বুকের ভেতর রক্তক্ষরণ,
তবু মুখে শুধু নীরবতা।
কিছু বলার ভাষা নাই,
চোখে জমে হাজার নদী,
কেউ দেখে না জোয়ার ভাটা,
মনটা শুধু নিঃশেষ কাঁদি।
কিছু বলার ভাষা নাই,
ভালোবাসা ভাঙা আয়না,
টুকরো টুকরো স্বপ্নগুলো
আজও বুকে খোঁচা খায়না।
কিছু বলার ভাষা নাই,
একা রাতের অন্ধকারে,
অভিমানের শেকল বেঁধে
আমি ডুবে যাই অশ্রুধারে।
৩০-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।