কাল্পনিক
- অনুপ কুমার বিশ্বজিৎ
প্রেম এলো হঠাৎ এক শিলঙের দুপুরে,
কথার ভাঁজে ভাঁজে ঝরে পড়ল সুরে।
অমিতের দৃষ্টি, লাবণ্যর হাওয়া,
দু’জনের প্রাণে বাজল নতুন চাওয়া ।
কত যে তর্ক, কত যে টান,
হাসির আড়ালে লুকোনো অভিমান।
পাশাপাশি থেকেও দূরত্ব বাড়ে,
মন বোঝে—এ মিলন শেষ হবে হারে।
৩০-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।