নরখাদক
- অনুপ কুমার বিশ্বজিৎ
অন্ধকার বনের গহীনে,
চোখে জ্বলে লাল আগুন,
ক্ষুধার্ত নরখাদক বসে—
শিকারের অপেক্ষায় এখন।
রক্তের গন্ধে পাগল হয়ে,
মানবদেহ তার আহার,
ভয়াবহ সে দানব যেন—
ভীতি ছড়ায় বারবার।
তবু রূপকে আমরা বলি,
লোভী, নিষ্ঠুর, অমানবিক;
যে মানুষকে কষ্ট দেয়—
সে-ও নরখাদক, ভীষণ বিকৃত।
০১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।