কবির মৃত্যু ২
- অনুপ কুমার বিশ্বজিৎ

কবি মরে গেলে নক্ষত্র নেমে যায়,
অন্ধকারে হারায় আলো।
শব্দেরা কাঁদে, বইয়ের পাতায়
শুকনো অশ্রুর দাগ রেখে যায় কালো।

তার কলম পড়ে থাকে নিস্তব্ধ,
কালি শুকিয়ে যায় অভিমানে।
কেউ ডাকে না আর নাম ধরে,
কেউ লেখে না ব্যথার টানে।

কবি মরে গেলে পৃথিবী নীরব হয়,
স্বপ্নগুলো ছাই হয়ে ঝরে।
কিন্তু তার কণ্ঠ প্রতিধ্বনি তোলে,
মানুষের হৃদয়ে রক্ত হয়ে জ্বরে।

কবি চলে যায়, তবুও রয়ে যায়,
শূন্যতায় তার বেদনার সুর।
মৃত্যুতে সে অমর হয়,
শব্দে খুঁজে পায় নতুন ভোর।


০২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।