উত্তমের স্মরণে
- অনুপ কুমার বিশ্বজিৎ

বন্ধু, তুমি নেই—
তবু আজো হাসিটা বাজে কানে।
মৃত্যু কেড়ে নিলো তোমার প্রাণ,
ফেলে গেলো শুধু অশ্রু আর শূন্যতা।
যে বন্ধুর হাসি ছিলো জীবনের আলো,
সে হারিয়ে গেছে মৃত্যুর কালো ঢেউয়ে।
এখন শুধু কান্না, শূন্যতা, আর ব্যথা—
তবু হৃদয়ে সে বেঁচে থাকে চিরদিন।

তুমি হারাওনি,
তুমি বেঁচে আছো আমাদের বুকের প্রতিটি স্পন্দনে।


০২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।