কোন জাতের মরা
- অনুপ কুমার বিশ্বজিৎ
মৃত্যুর কোনো জাত হয় না
মৃত্যু কি কারো দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করে—
“তুমি কোন জাতের?”
না, সে আসে হঠাৎ,
অভিমানী বাতাসের মতো
চুপচাপ নিভিয়ে দেয় জীবনের প্রদীপ।
ধনী-গরিব, ব্রাহ্মণ-চণ্ডাল,
রাজা-ভিখারি—
কোনো পার্থক্য রাখে না সে,
মৃত্যুর চোখে সবাই সমান,
একই মাটির বুকে ঠাঁই হয় সবার।
তবু মানুষ কেন গড়ে দেয় দেয়াল?
কেন মাপে মানুষকে রক্তের রঙে,
চামড়ার আভায়,
কিংবা মিথ্যে কাগুজে পরিচয়ে?
অভিমান জমে বুকের ভেতর—
যদি শেষ ঠিকানাই হয় এক মাটির বুকে,
তবে এত বিভাজন, এত ঘৃণা,
এত মিথ্যে অহংকার কেন?
মৃত্যুর কোনো জাত হয় না—
এ শুধু জীবনের
সবচেয়ে কঠিন,
সবচেয়ে নির্দয় সত্য।
০৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।