জাত কি?
- অনুপ কুমার বিশ্বজিৎ

জাত কি তবে রক্তের রঙে?
না কি কেবল মুখের ঢঙে?
একই রোদে সবার গা পুড়ে,
একই মাটিতে অন্ন জন্মে।

জাত কি তবে দেহের ভেতর?
না কি শুধু বাহ্য আচার?
কোনো শিশুর কান্নায় বলো,
শোন কি ভিন্ন জাতের ছাপ আলো?

জাত তো মানুষ ভাগ করে নেয়,
লোভ-গরবে দেয়াল গেঁথে।
আসলে জাত একটাই শুধু,
মানুষ নামেই সবার রূদ্র।


০৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।