মিথ্যা আবেগ
- অনুপ কুমার বিশ্বজিৎ
আমি কি তোমার দুয়ারে দাঁড়িয়ে
নিঃশব্দ প্রার্থনায় ডাক দিয়েছি?
তবু কেনো অলোয়ার আঁধারে
ডেকে ফেরাও আমায় বারেবারে?
জোনাকির আলো নিভে গেছে বহুদূরে,
তারারাও হারিয়েছে পথের সীমানায়।
তুমি শুধু ছায়ার আড়াল থেকে
ফিসফিস করে ডাকো—
যেন অভিশাপের মতো,
যেন বেদনার অচেনা শপথের মতো।
হৃদয়ের প্রদীপ হাতে নিয়ে আমি
আশার বাতাস খুঁজি প্রতিক্ষণে,
তবু তোমার অচেনা অন্ধকার
আমায় ডাকে ভাঙা সুরে,
যেন হারানো প্রেমের কবরগাথা।
আমি কি তবে ভুল করেছি—
তোমার দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষা করে?
নাকি এ ডাক এক অনন্ত ছলনা,
যেখানে আলো নেই,
শুধুই অন্ধকারের ফাঁদ,
যেখানে ভালোবাসা কেবল ব্যথার ছায়া হয়ে বেঁচে থাকে।
এ অভিশপ্ত রাতের মাঝে
আমি তোমার প্রতিটি ছায়া ধরে রাখি,
প্রতিটি নিঃশ্বাসে চেনে রাখি তোমার অচেনা হাসি।
তবু ফিরে আসো না—
শুধু অন্ধকারে ঢেকে রাখো আমার ভালোবাসা,
যেন হারিয়ে যাওয়া এক পিশাচের গল্প,
যা কেবল রাতের কণ্ঠে ফিসফিস করে—
“ডাকো, কিন্তু তুমি কখনো পাবো না।”
হে বন্ধু বিদায়!
০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।