মৃত্যুর দেবতা
- অনুপ কুমার বিশ্বজিৎ
রাত্রির গভীরতায় বাজে শঙ্খের ধ্বনি,
মৃত্যুর দেবতা ওঠে আঁধারের রথে।
তার চোখে জ্বলে অগ্নিশিখা,
হাড়ের বাঁশি বাজে তার হাতে।
কালো চাদরে ঢাকা তার দেহ,
বুক ভরে ওঠে ঝড়ের হাহাকার।
প্রাণের প্রদীপ নিভিয়ে দিয়ে
সে হাঁটে শ্মশানের রাজপথে নিরাকার।
শিরে তার মুকুট খুলি দিয়ে গড়া,
অঙ্গুলি তার শীতল—শ্বাস বন্ধ করা।
তার ছায়া পড়লেই থেমে যায় সময়,
পৃথিবী কাঁপে, কেঁদে ওঠে দিগন্ত ভয়।
ওগো মৃত্যুর দেবতা, তুমি অমোঘ,
তোমার ডাকে কাঁপে পর্বত, সাগর ভোলোভ।
জীবন যার যতই হোক গর্বিত, উজ্জ্বল,
তোমার ছোঁয়ায় ভস্ম হয় সব কলকল।
০৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।