???? ভূতনাথের স্তব ????
- অনুপ কুমার বিশ্বজিৎ

প্রণমি আমি প্রেতেশ্বর,
শ্মশান-রাজাধিরাজ অশরীরেশ্বর।
ছায়াপতি তুমি নিশীথের আলো,
অতৃপ্তেশ্বর, তব করতলে মৃত্যু ভালো।

অদৃশ্যাধিপতি, নীরবের গান,
ভূতনাথ তুমি অনাদি, অনন্ত, অমান্বান।
রুদ্ররূপে জ্বলো তুমি, ভস্মে মাখা কায়া,
প্রলয়ের হাসিতে কেঁপে ওঠে মহাশূন্য মায়া।

জগতের শেষে যখন নিভে যাবে প্রাণ,
তব নামই ধ্বনিবে—নিশীথেশ্বর মহান।


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।