প্রেতেশ্বর
- অনুপ কুমার বিশ্বজিৎ

রাত্রির আঁধারে আসেন প্রেতেশ্বর,
শ্মশানের ধ্বংসাবশেষে তাঁরই অধিষ্ঠান।
অশরীরেশ্বর বসেন ধূসর ধূপকণায়,
কেউ ডাকে তাঁকে ছায়াপতি, কেউ নিশীথেশ্বর মহান।

শোকের মশাল হাতে অতৃপ্তেশ্বর ভাসেন,
বাতাসের কান্নায় ভেসে ওঠে তাঁর গান।
অদৃশ্যাধিপতি নীরব হেসে যান,
ভূতনাথ—অমর শ্মশানপতি, মৃত্যুরই প্রাণ।


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।