নিষিদ্ধ নেশা
- অনুপ কুমার বিশ্বজিৎ
তুমি আমার হৃদয়ের অমৃতধারা,
আবার তুমি-ই বুকে জাগানো অগ্নিতৃষ্ণা।
তুমি আমার চোখের শশী,
আবার তুমি-ই রাত্রির রহস্যময় জ্যোৎস্না।
তুমি আমার জীবনের মধুর সুধা,
আবার তুমি-ই অন্তরের গোপন ব্যাকুলতা।
তুমি আমার মনের পবিত্র মন্দির,
আবার তুমি-ই কামনার প্রতিমা।
তুমি আমার শ্বাসের কাব্য,
আবার তুমি-ই দেহের দহনের আগুন।
তুমি আমার বেদনার মলম,
আবার তুমি-ই সুখের নিষিদ্ধ নেশা।
প্রেম তো শুধু নাম নয়—
প্রেম হলো আবেগ, আকুলতা, অতল কামনা।
প্রেম হলো তুমি,
আর তুমি-ই আমার অন্তহীন উল্লাসের আগুন।
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।