জগৎ জননী
- অনুপ কুমার বিশ্বজিৎ
মায়ের শক্তি অগ্নিশিখা,
অন্যায়ের পথে করেন দীক্ষা।
স্নেহের সাগর, করুণার ধারা,
ধ্বংস করেন তিনি অশুভ-অধর্ম ধ্বজারা।
দশভুজা শক্তি হাতে শঙ্খ-চক্র,
ত্রিশূল-তরবারি মহাশক্তির মন্ত্র।
আশ্রয় দেন ভক্তকে মমতার কোলে,
অশুভ দমন করেন মহিষাসুর দলে।
তিনি জননী, তিনি জগৎজননী,
শক্তির প্রতীক, চিরন্তনী।
অম্বিকা, কালী, চণ্ডিকা রূপে,
তিনি রক্ষিতা বিশ্ব-ভুবনে স্নিগ্ধ সোপানে।
মাতৃশক্তি শুধু মমতার ধারা নয়,
তিনি ভয়ঙ্কর রূপে অশুভ ক্ষয়।
দুর্গা নামেই জগৎ জানে,
অশুভ নিধনে যিনি অনন্ত প্রানে।
০৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।