চাঁদের ঘাট
- অনুপ কুমার বিশ্বজিৎ

চাঁদের তটে রাত্রির নিস্তব্ধ নৃত্য,
জোছনার মায়ায় বাঁধা প্রেমের অব্যক্ত সৃষ্টি।
তোমার অনুপস্থিতি যেন হাহাকারের ঢেউ,
অন্তর জ্বলে ওঠে, তবু নিভে না তৃষ্ণার খেয়।

শরীরের প্রতিটি শিরায় বাজে অচেনা সুর,
কামনার আগুনে ভস্ম হয় নিঃসঙ্গ ভোর।
চোখের কূপে জমে থাকে বিরহের ঝড়,
হৃদয়ের আঙিনায় হাহাকার করে বারবার আঘাত।

তোমার স্পর্শহীনতা—
অগ্নিকুণ্ডের শিখা হয়ে ছড়িয়ে যায় বুকে,
চাঁদের ভাঁজে লুকানো স্মৃতি
দগ্ধ করে হৃদয়কে জ্যোৎস্নার মায়াবী শোকে।

প্রেমের তরী ভেসে যায় আবেগের নদীতে,
বিরহের দহন হয়ে ওঠে কণ্টকাকীর্ণ পথের গীতিতে।
কামনার শিখা—"অগ্নি লেগেছে প্রাণে",
চাঁদের ঘাটে আজো জ্বলে তোমার অনুপম টানে।


০৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।