প্রেমভিখারির চন্দ্রলোক
- অনুপ কুমার বিশ্বজিৎ
চন্দ্রলোক আজও দেবতার দম্ভে দীপ্ত,
প্রেমিক পুরুষেরা নক্ষত্রের মুকুট পরে
আধিপত্য বিস্তার করে আকাশের অঙ্গনে।
তাদের ঐশ্বর্যের ছায়ায়
ঢেকে যায় মানবিক প্রার্থনার সুর।
কিন্তু আমি—
তোমার ভালোবাসার ভিখারি,
দুঃখের প্রদীপ হাতে দাঁড়িয়ে
বিরহের আঁচলে টেনে চলেছি জীবন।
অভিমানী হৃদয় প্রতিটি স্পন্দনে বলে—
তুমি না থাকলে সবই মরুভূমির বালুচর।
তবু কামনা—
উন্মত্ত ঝড়ের মতো ছুটে আসে রক্তে রক্তে,
স্পর্শের অনাহারে কাঁপতে থাকে আমার সত্তা।
হে প্রিয়,
এসো, আমার চোখে জ্বেলে দাও উষ্ণতার প্রদীপ,
বিরহকে ছাই করে দাও মিলনের অগ্নিকুণ্ডে।
তোমার দেহের সমুদ্রস্রোতে
আমাকে ডুবিয়ে নাও,
যেন ইতিহাসে লেখা থাকে—
প্রেমের ভিখারিও পারে
দেবতাদের সিংহাসন ভেঙে দিতে।
০৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।