বিরহে প্রেম ভিখারি
- অনুপ কুমার বিশ্বজিৎ
চন্দ্রলোক আজও ভরা দেবতার দম্ভে,
প্রেমিক পুরুষেরা রাজত্ব করে নক্ষত্রের শিরে।
তাদের জ্যোতিষ্মান আলোয় লুকায় কত সাধ,
তবু আমি— তোমার দ্বারে শুয়ে থাকা এক ভিখারি মাত্র।
বিরহের অগ্নিশিখায় জ্বলতে জ্বলতে বেঁচে আছি,
তোমার স্পর্শহীন নিশ্বাসে বুক দগ্ধ হয়।
হৃদয়ের প্রতিটি ধ্বনি
তোমার অনুপস্থিতির রক্তাক্ত আর্তনাদ।
তবু কামনা—
বাতাসের মতো এসে আঘাত হানে শিরায় শিরায়,
তোমার আলিঙ্গনের ক্ষুধায়
অস্থির করে তোলে আমার সমগ্র সত্ত্বা।
হে প্রিয়তমা,
এসো, এই ভিখারির চোখে আগুন জ্বেলো,
বিরহকে ছাই করে দাও উষ্ণতার ঝড়ে।
তোমার দেহে গলে গিয়ে
আমার নাম লিখে দাও কামনার অক্ষরে।
০৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।