বিরহের আগুন
- অনুপ কুমার বিশ্বজিৎ
চন্দ্রলোকের স্বপ্নময় প্রাঙ্গণে,
প্রেমের দেবতারাই করেছে প্রভাব বিস্তার,
অধিকারীর সিংহাসনে বসে
তারা রচনা করেছে নক্ষত্রের অমর কাব্য।
কিন্তু আমি—
শুধুই তোমার প্রেমের ভিক্ষুক,
আকুল হৃদয়ের মর্মবাণী শুনাই,
বিরহের দাউদাউ আগুনে দগ্ধ হয়েও বাঁচি প্রতিক্ষণ।
তোমার অনুপস্থিতি
আমার বুকে আনে শূন্যতার মরুপ্রবাহ,
তবু আকাঙ্ক্ষার অশ্রুবিন্দু জাগিয়ে রাখে
আলো-অন্ধকারের চিরন্তন প্রত্যাশা।
হে পরাণপ্রিয়া,
চলো না জাগাই সেই উন্মাদনা,
যেখানে অভিমান গলে যায়
স্পর্শের উষ্ণতায়,
আর প্রেমভিক্ষুকের বুকে
ফুটে ওঠে অমর প্রেমগাথা।
০৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।