জগৎজ্যোতি দাস
- অনুপ কুমার বিশ্বজিৎ
হবিগঞ্জের নিস্তব্ধ গ্রাম থেকে,
উঠেছিল এক দীপ্ত তারকা,
অভাবের ছায়া ভেদ করে
স্বপ্নে বুনেছিল মুক্ত আকাশের দিশা।
কলমের সাথে হাতে তুলে নিল বন্দুক,
ছাত্রের বুক ভরে উঠল বিপ্লবী শপথে,
“দাস পার্টি” নামের এক দল গড়ে
ভাটির বুকে জ্বালাল আগুনের মশাল।
বানিয়াচং, সদরপুর, বদলপুরের মাটি
সাক্ষী তার অদম্য গর্জন,
গেরিলার সুরে কেঁপে উঠেছিল রাত,
শত্রুরা কাঁপত শুধু তার নাম শুনে।
কিন্তু শেষ লড়াই—
একলা এলএমজি হাতে,
সহযোদ্ধাদের জীবন বাঁচাতে
নিজেকে উৎসর্গ করল ঝড়ের মতো।
মৃতদেহ বেঁধে রাখল তারা বাজারে,
নিষ্ঠুর আঘাতে বিদ্ধ করল বুকে,
কিন্তু রক্তাক্ত সেই শরীরেও
জ্বলছিল স্বাধীনতার প্রদীপ।
আজও বাতাসে ভেসে আসে নাম—
“জগৎজ্যোতি দাস”—
যিনি আগুন হয়ে জ্বাললেন পথ,
আর রেখে গেলেন অমর আলো।
০৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।