সপ্নের গন্তব্য
- অনুপ কুমার বিশ্বজিৎ
পৃথিবীর কোন এক জায়গায় চলনা হারিয়ে যাই
যেখানে নেই কোলাহল, নেই ব্যস্ততার শ্বাসরোধ,
শুধু আকাশের নীল খাতায় আঁকা থাকবে আমাদের নাম,
আর বাতাসের দোলায় ভেসে আসবে চিরন্তন গান।
চলো যাই পাহাড়ের বুকে মেঘের শযনায়,
অথবা সমুদ্রের ঢেউয়ের নিঃশব্দ আহ্বানে—
সেখানে কেবল তোমার হাত ধরা আমার প্রার্থনা,
আর আমার চোখে তোমার হাসির আলো।
এই পৃথিবীর ভিড়ে নয়,
অচেনা নিস্তব্ধতায় গড়ে তুলি আমাদের আশ্রয়,
যেখানে সময় থেমে থাকবে,
শুধুই তুমি আর আমি—
চিরকালের ভ্রমণসঙ্গী। ????✨
০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।