বিলুপ্তি'র ডাক
- অনুপ কুমার বিশ্বজিৎ

কেনোই বা কাছে ডাকে তুমি,
যেখানে আমার নীরবতা ভেসে আসে,
হৃদয়ের ধ্বনিতে বেজে ওঠে ব্যথার সুর,
প্রশ্ন হয়ে যায় রাতের অন্ধকারে।

আমার অস্তিত্ব, ক্ষীণ আলোয় দুলছে,
তুমি এসে বলো—বিলুপ্ত হয়ে যেও,
মুছে দাও আমার খুঁজে পাওয়া সব স্মৃতি,
ফেলে যাও নিঃশ্বাসের শেষ টানে।

তবু কেনো, প্রিয়,
এই অদৃশ্য বন্ধনের কাছে ফিরতে চাই,
যেনো অদৃশ্য হাতে আঁকড়ে ধরে
আমার ক্ষীণ সত্তাকে, অচেনা যন্ত্রণা ছুঁয়ে।

শেষে শুধু রয়ে যায় নীরবতা,
ডাকে না কেউ, শুনতে পাওয়া যায় না,
তবু আমি, নিজেকে বিলুপ্ত করার আগে,
তোমার কাছে খুঁজে পাই নিজেকে আবার।


১০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।