প্রত্যশার প্রদীপ
- অনুপ কুমার বিশ্বজিৎ

কত রজনী গড়াইল গগনে,
কত দিন ভাসিল বিস্মৃতির স্রোতে—
নৈরাশার ঘরে বাঁধিল বাসা,
বিরহের অগ্নি দহে পরাণে।

আশার প্রদীপ নিভি গেল অন্তরে,
অভিমানের ঢেউ উঠিল মনঘরে।
ম্লান দুপুরে পথ চাহি বসি,
শুনি না প্রিয়তম, নূপুরের হাসি।

তবু আশাহারা নহি এ প্রাণ,
হৃদয়ে বাঁধিয়া রাখি তোর দান।
ভুলিব কেমনে সে রূপ-চাঁদ,
যাহা আঁধারেও আনে সুবাস।

স্পর্শে জাগে পরাণে শিহরণ,
ছলনার জালে মায়ার বরণ।
চোখে অশ্রুধার ঝরে নিরবধি,
ভ্রমে ভাবি—তুমি এলে সখি।

কামনার স্রোতিনী শুকায়ে যায়,
অভিমানের আঁচল বুকে জড়ায়।
না হউক মিলন এ ক্ষণভূমিতে,
তুমি থাক প্রিয়া অন্তরলোকেতে।
চির প্রেমসুরে, হৃদয়ের আকাশে,
তোমারই রূপ ফোটে শাশ্বত নিশ্বাসে।


১০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০৯-২০২৫ ১০:৫৬ মিঃ

বেশ সাবলীল সুন্দর উপস্থাপন করেছেন কবি

অনুপ কুমার বিশ্বজিৎ ( অর্নব )
১০-০৯-২০২৫ ১০:৫৭ মিঃ

ধন্যবাদ প্রিয় পাঠক


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026