চিরন্তন প্রেম
- অনুপ কুমার বিশ্বজিৎ

বৃন্দাবনের কদম্ব তলে,
যমুনার শীতল জলে—
রাধা বসে আছে নির্জনে,
কৃষ্ণের স্মৃতির আগুন বুকে জ্বলে।

কালো কৃষ্ণ, বাঁশির জাদুকর,
চোখে তার অলৌকিক মায়ার ঘোর,
যখনি বাজে তার সুরের ধ্বনি—
রাধার প্রাণ কাঁপে প্রেমের বেদনায় ধ্বনি।

রাধা বলে—
"শ্যাম, তুমি সকলের প্রিয়,
তবু আমি তোমার কাছে কেনো পরীয়?
অভিমানে বুক ভেঙে যায়,
তবু হৃদয় তোমায় ছাড়া আর কিছু চায় না।"

কৃষ্ণ হেসে উত্তর দেয়—
"রাধে, প্রেম তো বাঁধা নয় কোনো মাটির ডোরে,
এ প্রেম দিগন্ত ছুঁয়ে যায়,
কখনো মিলনে, কখনো বিরহের স্রোতে।
আমি যদি দূরে যাই—তবু তুমি আছো আমার হৃদয়ে।"

তবু রাধার আঁখি ভরে যায় অশ্রুতে,
যেন শ্রাবণের মেঘ ভেসে আসে দূর দিগন্তে।
সে বলে—
"কৃষ্ণ, তুমি যখন সবার—
তখন আমার জন্য কেনো এতো অনন্ত অপেক্ষা?
আমার প্রাণ তো শুধু তোমায় দিয়েছি,
কেনো তবে এতো অশ্রুর রেখা?"

কৃষ্ণ আবার বাঁশি তোলে ঠোঁটে,
যেন উত্তর লুকিয়ে থাকে সুরের ফোঁটেতে।
বিরহের আগুনে জ্বলে প্রেমের দীপ,
যেখানে রাধা—চিরন্তনী,
কৃষ্ণ—অমর অদ্বিতীয় সুরভিত সাথী।

এই প্রেমের কাহিনি তাই—
না মিলনে শেষ হয়, না বিচ্ছেদে ক্ষয় হয়,
বরং যুগে যুগে প্রেমিক হৃদয়ে
রাধা-কৃষ্ণের বিরহ-সুর বাজে
অমর, অবিনশ্বর হয়ে।


১০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।