প্রেম বিদ্রোহী
- অনুপ কুমার বিশ্বজিৎ
আমি আজ প্রেমের বিদ্রোহী,
ছিঁড়েছি শিকল, বাঁধন দোহী—
ভালোবাসা নয়, চাই দহন,
অগ্নিশিখায় হোক জীবন।
তোমার নয়ন নক্ষত্রতুল্য,
ছিল স্নিগ্ধ, ছিল মূল্য;
আজ সে আলো ম্লান হয়েছে,
সূর্যের তেজে মন ভরেছে।
ঠোঁটের মদিরা, হাসির ছল,
ছিল শুধু শিকল-জাল;
ফুলের মালা শৃঙ্খল হলো,
বিদ্রোহী আমি ছিঁড়ে ফেলো।
অভিমান বাজে রণভেরি,
অভিলাষ জ্বলে অগ্নিধারি;
বেদনাকে করলাম তরবারি,
ক্ষতই হলো পতাকা ভারী।
আমি প্রেমের বিদ্রোহী প্রাণ,
অগ্নিরাজ্যে আমার স্থান;
বিরহে গড়া এক সৈনিক আমি,
স্বাধীনতায় গাই বিজয়গান।
১১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।