শিউলি -ভেজা
- অনুপ কুমার বিশ্বজিৎ
শরতের নীল আকাশ ভরে যায় আলোয়,
তুমি যেন ভেসে আসো সাদা মেঘের ঢলায়।
পূর্ণিমার চাঁদ ওঠে গগনের কোলে,
তোমার রূপ ঝরে তার রূপালি তলে।
শিউলির সুবাস ভেসে আসে হাওয়ায়,
তোমার মায়া জাগে নীরব দোলায়।
কাশবনের শুভ্রতায় খুঁজে পাই চাওয়া,
তোমায় ভেবে বাজে হৃদয়-প্রাণের গাওয়া।
ধানের মাঠে ঝরে সোনালি রোদ,
তুমি এলে প্রাণে জ্বলে প্রেমোদ্দীপিত প্রদীপ।
শিশির ভেজা প্রান্তরে ছুঁয়ে যায় গান,
তোমায় নিয়ে লিখি শরতের অভিমান।
পূর্ণিমার রাতে নদীর কলতানে,
তুমি আছো যেন সুরের মাঝখানে।
শরৎ বলে যায় নিঃশব্দে প্রাণ—
তুমি-আমি মিলেই চিরন্তন গান।
১২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।