হৃদয়ের দেবী
- অনুপ কুমার বিশ্বজিৎ

আকাশের গহনে খুঁজি তোমার মুখ,
তারার আলোয় জ্বলে ওঠে অনন্ত সুখ।
মেঘের আঁচলে লুকানো তোমার ছায়া,
স্বপ্নের কোলাজে তুমি মিশে যায়া।

শিউলির সুবাসে জেগে ওঠে মন,
তোমারই নিঃশ্বাস ভরে চারিধার অনুক্ষণ।
পৃথিবীর প্রতিটি শুদ্ধতায় তুমি,
ভালোবাসার বেদীতে অমলিনী রুমি।

হৃদয়ের মন্দিরে জ্বলছো অনন্ত প্রদীপ,
তুমি সেখানে দেবী, পূজার আশ্রয় সীমানাহীন দীপ।
অভাবের প্রাঙ্গণে রাজলক্ষ্মী রূপে,
তোমার ছোঁয়ায় জীবন ভরে ওঠে অনুপম কূপে।

তুমি সর্বাঙ্গে, তুমি সর্বত্র,
আমার প্রাণের সুর তুমি চিরঅক্ষয় মন্ত্র।
যতদিন শ্বাসে ধ্বনিত হবে গান,
ততদিন দেবী তুমি হৃদয়ের প্রাণ।।


১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।