কালের সাক্ষী আমি
- অনুপ কুমার বিশ্বজিৎ

আকাশের চন্দ্র তুমি,
অসীম আকাশের নিঃশব্দ রাণী,
তোমার বিচরণে কেঁপে ওঠে নক্ষত্রলোক,
যেন তারা-গণ গেয়ে ওঠে বন্দনা-গান।
তুমি কেন্দ্র, তুমি মহাজাগতিক শাসন,
নক্ষত্র কূল তোমার রক্ষক,
তোমার দৃষ্টির আলোয় লীন হয় অনন্ত রাত্রি।

তুমি সূর্যের থেকেও তেজী—
সূর্য যেখানে ক্লান্ত,
তুমি সেখানে অগ্নিশিখার অগ্নি,
তোমার তাপে আমি পুড়ে যাই,
আমার দেহ ভস্ম হয়ে মিশে যায়
মহাপ্রলয়ের ধূলি-মাটিতে।

তোমার পদতলে আমার ভস্ম
কেবলই এক তুচ্ছ অর্ঘ্য,
যা তুমি পদদলিত করো,
আর সেই পদদলিত ভস্ম গঙ্গার প্রবল স্রোতে
ভেসে যায় অজানার পথে,
যেন মহাবিশ্বও তাকে সাক্ষী মানে।

আমি তখন দাঁড়িয়ে থাকি—
কালের চিরন্তন সাক্ষী হয়ে,
অভাগাদের হৃদয়ে লেখা এক ইতিহাস,
যেখানে ব্যথা কেবল অমরত্বের প্রতীক,
যেখানে প্রেম পরিণত হয় ত্যাগে,
আর তোমার স্মৃতি হয়ে ওঠে
চিরজীবী দীপশিখা।

হে অনন্তা, হে প্রখর,
আমার সমস্ত ক্ষয় আর বিলয়—
শুধুই তোমার পূজা,
শুধুই তোমার মহিমার নীরব গান।


১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026