অভাগার হৃদয়ের সাক্ষী
- অনুপ কুমার বিশ্বজিৎ
আকাশের চন্দ্র তুমি—
নিভৃত নক্ষত্রলোকের শাশ্বত জ্যোতি,
তোমার বিচরণে কেঁপে ওঠে গগন,
তুমি সূর্যের থেকেও প্রখর দীপ্তি।
তোমার দহন আমাকে পুরে দেয়—
আমার ভস্ম হয়ে যায়
তোমার পদচিহ্নের ধূলি,
আর সেই ধূলি ভেসে যায়
গঙ্গার উন্মত্ত স্রোতে।
আমি থাকি শুধু কালের সাক্ষী হয়ে,
অভাগার হৃদয়ে জেগে থাকা এক ব্যথা—
যেখানে তোমার নামই আলো,
যেখানে তোমার স্মৃতিই অনন্ত শিখা।
---
১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।