চিতার নৃত্য
- অনুপ কুমার বিশ্বজিৎ

আসলে কি চাও তুমি,
আমার নিঃশ্বাসের শেষে হাসি খুঁজো?
আমার মৃত্যুতে তুমি উল্লাসে মেতো,
যেন আমার ছায়া তোমার সঙ্গে নাচে,
পঞ্চভূতের ধূলিতে মিলিয়ে যাওয়া অমল আলোতে।

স্পর্শ করো, সকল অতৃপ্ত প্রেমিকের আত্মাকে,
যেন আমার না পাওয়া অনুভূতির আভা
চোখের জলে ভাসিয়ে দেয় চিরন্তন অভিলাষ।
তুমি নৃত্য করো আমার ধোঁয়ার সাথে,
আমি শোনার চেষ্টা করি তোমার নীরব আহ্বান।

প্রেমের ভস্মে জ্বলে অগ্নি অচেনা,
কিন্তু তোমার উল্লাসে আমি খুঁজে পাই ব্যথার স্বর।
যেন মৃত্যুও হয়ে ওঠে এক রূপকথার মঞ্চ,
যেখানে আমরা মিলি না পাওয়া অনুভূতিতে,
আর নৃত্য করি চিরন্তন অপ্রকাশিত ভালোবাসায়।


১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।