অমলিন স্মৃতি
- অনুপ কুমার বিশ্বজিৎ
যারে চাহিয়া ছিলাম কোন একদিন,
তার পদধ্বনি এলো না মোর উঠোনে,
শূন্য দরজায় দাঁড়িয়ে রইল আশা,
বাতাসে ভেসে গেল স্বপ্ন অগণনে।
যার চোখে খুঁজেছি জীবনভর আলো,
সে চোখ কোনোদিন পড়েনি আমারে,
কাঁদিয়াছি গোপনে রাতের নির্জনে,
তবু সে বোঝেনি এ হৃদয়ের সুরে।
আর যারে করেছিলাম অবহেলা,
সে-ই তো আমায় রাখিলো বুকের ভেতর,
অচেনা ছায়ার মতো সারাক্ষণ পাশে,
তার প্রেমে জ্বলে উঠেছিল নিরন্তর।
হায় নিয়তি! এ কোন্ রহস্যের খেলা,
যাকে চাই সে থাকে দূরের দেশে,
যে থাকে কাছে, তারে তুচ্ছ ভেবে,
হারাই আপন সুখের সীমাহীন রেশে।
আজ বুঝি জীবন শুধুই শিক্ষা,
চাওয়া আর পাওয়া সমান হয় না কভু,
যে ভালোবাসে নিঃস্বার্থ হৃদয়ে,
তার মমতা থাকে অনন্তকাল অবিরু।
তবু মন আজও ডাকে সেই হারানো স্বপন,
যারে চাহিয়া ছিলাম কোন একদিন,
সে কভু আসেনি মোর দ্বারে কোনোদিন,
তবু স্মৃতির আলোয় রয় সে অমলিন।
১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।