চিরকালীন অভাব
- অনুপ কুমার বিশ্বজিৎ
আজীবনের লাগি মোরে করিয়াছো পর,
তবুও, কভু লাগেনি মর্মে দুঃখে ছটা,
তুমি ছিলে মোর মর্মের মন্দির কোঠায়,
যেখানেই তুমি, সেখানে চিরকালী সুখের রাহা।
তোমার নিঃশব্দ কদমচাপা ছিলো গোপন,
মোর হৃদয়ে ছিল সে শব্দের অনুরণন,
তবে তুমি ছিলে মোর স্বপ্নের রক্ষক,
যেন আমায় দেখিয়ে দিলে এক নতুন পথ।
বেদনাও যদি এসে মোর মন্দিরে পৌঁছাত,
তোমার চিত্রনির্ভর দৃষ্টি ছিল সান্ত্বনা,
যতটুকু সময় অতিক্রান্ত হতো এই দুনিয়ায়,
ততটুকু প্রতিটা ঝড় থেকেও তুমি ছায়া।
হৃদয়ের গহীন স্থানে তুমি ছিলে এক দেবী,
আমার প্রার্থনা তো সুরেলা ধ্বনির মতো,
যতবারই তুমি সান্নিধ্যে এসেছিলে আমার,
ততবারই মনে হয়েছে তুমি— পূরাণের এক গান।
তোমার অসীম প্রেমে ছিলো এক চিরন্তন চাহিদা,
যে চাহিদা দিয়ে তুমি পূর্ণ করেছো আমার দুঃখ,
আজীবনের লাগি তুমি ছিলে মোর সঙ্গী,
তবুও, এ মন্দিরে তোমার অভাব থাকে শূন্য।
১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।