শূন্য আকাশ
- অনুপ কুমার বিশ্বজিৎ
কখন যে ডাকি তারে,
সে আসে না কভু ফিরে।
তবুও মন ডাকে তারে,
বারে বারে, রাতে দিনে।
শূন্য আকাশে খোঁজে চোখ,
হাওয়ার গহীনে খুঁজে পাই না।
পথহারা স্মৃতিরা নাচে নিঃশব্দে,
প্রত্যেক নিশ্বাসে তার ছায়া ভাসে।
চাঁদের আলোয় মুখ ঝলসে উঠে,
নক্ষত্রেরা হয় যেন তার মৃদু হাঁসি।
আমি দাঁড়াই একা আঙিনায়,
ডাকি বারবার, যেন তাকে ফেরাতে পারি।
হৃদয় জানে—সে আর আসবে না,
তবু প্রত্যাশার অমল আলো জ্বলে।
একটুকরো স্বপ্ন বাঁধি মনে,
যেখানে সে ফিরে আসে শুধু আমার কবিতায়।
১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।