নীল নদীর অভিমান
- অনুপ কুমার বিশ্বজিৎ

জীবন যেন দোলাচলের দোলনা,
কখনো সুখের হাওয়া, কখনো দুঃখের ঝড়।
তুমি এলে — মনে হলো সোনায় সোহাগা,
তোমার চোখের দৃষ্টি যেন চাঁদের আলোয় ভেজা ধরা।

তুমি আমার কাছে রূপের রাণী,
অভিমান করো, তবু হৃদয়ে থাকো চিরসাথী।
তোমার কণ্ঠস্বর— কোকিলের ডাকের মতো,
যা ভোরকে করে মধুময়।

তোমার ছোঁয়া হলো অমৃতের ফোঁটা,
বেদনা ঢাকে, করে প্রাণকে নতুন সঞ্জীবন।
তুমি কাছে এলে— মনে হয়,
অজস্র দুঃখ হাওয়ায় মিলিয়ে যায়!

তুমি আমার জীবনের প্রাণপ্রিয়া, অন্তরঙ্গ, আত্মার আত্মীয়,
তোমার জন্যই এ বুক ভরে ওঠে অশ্রুজলে।
তুমি না থাকলে— মন হয় মরুভূমির শুষ্ক বালু,
আর তুমি এলে— হৃদয় ভরে ওঠে সতেজ সবুজে।

তুমি আমার কাছে কখনো মেঘের ছায়া, কখনো সূর্যের তেজ,
তুমি আমার স্মৃতির অপরূপা রমণী, প্রেয়সী, হৃদয়েশ্বরী।
তোমায় ছাড়া জীবন যেন নির্জন শ্মশান,
আর তোমায় পেয়ে মনে হয় সোনার হরিণ ধরা।


১৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।