মুক্তির প্রার্থনা
- অনুপ কুমার বিশ্বজিৎ
রীতা—
আমি তো হতে চেয়েছিলাম মুক্ত পাখি,
নীল আকাশে উড়ে মিশে যেতে রৌদ্রের আলোয়,
কিন্তু নিয়তির অদৃশ্য শিকল
বেঁধে রাখল আমাকে খাঁচার অন্ধকারে।
সুখের ঠিকানা খুঁজতে গিয়েছিলাম,
পথে পেলাম শুধু নির্বাসনের নিঃশ্বাস,
হৃদয়ের ক্ষতগুলো যেন শুকনো নদীর মতো—
শুধুই বয়ে যায় ব্যথার স্রোত,
তবু তুমি কখনো দেখোনি আমার অন্তর্লীন যন্ত্রণা।
আমি তো তোমার জন্যে হতে পারিনি উপযুক্ত,
হৃদয় ভরে দিতে পারিনি সেই পূর্ণ ভালোবাসা;
তাই নিয়তির কালি মেখে আজও
পিঠে বহন করি কলঙ্কিত জীবনের ভার।
তবু অন্তরে জাগে এক অব্যক্ত সঙ্গীত—
বন্দী পাখিও ডানা মেলে
একদিন খুঁজে নেয় মুক্তির দিগন্ত।
রীতা, শুনতে কি পাও?
আমার বুকের গহীনে এখনো বাজে—
অপ্রাপ্তির এই নীরব সুর।
০১.০৫.২০২৫
১৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।