“আজন্ম পাপের অর্ঘ্য”
- অনুপ কুমার বিশ্বজিৎ

অস্তিত্ব আমার অনাদি অপরাধ,
অভিশপ্ত জন্ম যেন অনন্ত দায়।
ঘৃণার ছায়ায় ভিজে থাকা শূন্যতা,
ভালোবাসার দীপশিখায় আবারও জেগে ওঠে হৃদয়।

হৃদয় কেন পতিত প্রাসাদ—জিজ্ঞাসিলে বলি,
সেই পাপেই শয়ন করে আশা-অভিলাষ,
লজ্জা-গ্লানির অবশিষ্ট ধূলিকণা।
অভিমানের আগুনে জ্বলে ওঠে নিঃশ্বাস,
কামনার ঝড় বয়ে যায় নিঃসঙ্গ রাত্রির অরণ্যে।

তোমার নাম আমি রাখি বুকের তালাবন্ধ খোপে,
যেন অপরাধের উপমা হয়ে থাকে অমর।
হাসির ঝলকেই ভেঙে পড়ে প্রতিরোধের দুর্গ,
বিরহের তীর বুকে বিঁধলেও
আমি “অপরাধী অথচ উপাসক”—
এই দ্বন্দ্বেই শৃঙ্খলবন্দী চিরকাল।

জিজ্ঞাসি—
এই পাপ কি ধুয়ে যাবে তোমার স্পর্শে?
উত্তরে আসে নীরবতা,
কিন্তু চোখে ঝরে শাস্তির ক্ষুদ্র শিখা।
ভালোবাসার অর্ঘ্যেও আছে ঘৃণার ছায়া,
অভিমানের আড়ালে লুকিয়ে থাকে বিরহের সুর,
কামনার আর্দ্রতায় জেগে ওঠে অপরাধের রেখাচিত্র।

অস্তিত্ব আমার আজন্ম দোষ, চিরন্তন অপরাধ—
তবু তুমি যদি হও প্রিয় আশ্রয়,
তবে পাপ হয় সুগন্ধি-গুচ্ছ,
দোষ হয় দেহ-মন রক্ষাকারী মঙ্গল-তাবিজ।


১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026