ভন্ডুল স্বপ্ন
- অনুপ কুমার বিশ্বজিৎ

স্বপ্ন গড়ি রঙিন আঁচলে,
হাওয়া এসে উড়িয়ে দিলো কচি মনের দোলায়।
আকাঙ্ক্ষা সব নদীর স্রোতে,
ভেসে গেলো ঝড়ের জোয়ারে— নিঃশব্দ ভন্ডুল হায়!

আশা যদি মেঘে ঢাকে,
চোখে তখন আঁধার নামে গোপন অশ্রুজলে।
তবুও ভাঙা ছাদের তলে,
নতুন সূর্য উঠবে আবার, ভন্ডুল রাতের পরে।


১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।