অটল হৃদয়
- অনুপ কুমার বিশ্বজিৎ

ভালোবাসার নিঃশ্বাসে শপথে দাঁড়ায় সে,
নীরবতার ছায়ায়, সত্যের পথে পা বাড়ায় সে।
প্রলোভনের নদী যতই উথল-পাতল,
অটল তার হৃদয়, ভাঙে না কোনো বাতাস।

অন্যায়ের আগুনে পোড়া পথ,
বিপদ, ত্যাগ, দারিদ্র্য—সবই শিখায় সত্যের শক্তি।
চোখে অশ্রু, হৃদয়ে অটল সংকল্প,
সে হয় সম্মানের সহিদ, নীরবতার বিজয়ী।

যেখানে অন্যরা হারায়, ভয় পায়, ছাড়ে,
সে দাঁড়ায়, সত্যের শপথে অটল।
শব্দ নয়, কাজই তার ইতিহাস লিখে,
ধৈর্য, সততা, এবং প্রভুর আশ্রয়ই তার প্রতীকি পতাকা।

স্রষ্টার নির্দেশে সে খাঁটি বিজয়ী,
স্বত্বাধিপতির সঙ্গেই তার পদচারণা মিলে।
সত্যের পথে দাঁড়ানো মানেই মুক্তি,
সর্বশক্তিমানের রোশনির ছায়া তার পথপ্রদর্শক।

করুণাময় স্রষ্টার শক্তিতে অটল সে,
সম্মানের জন্য জীবন দিলেও সে অপ্রতিরোধ্য।
তার পদচারণা শিখায়—সত্যের পথে দাঁড়ানো,
হে মানব, তা হলো নিখাদ প্রভুর ইচ্ছার পূর্ণতা।


২০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026