অপেক্ষার প্রদীপ
- অনুপ কুমার বিশ্বজিৎ
কতোদিন যে দেখি নি তেমায়,
চোখের জানালা শুকিয়ে গেছে,
পথের ধুলোয় লিখে রেখেছি শুধু—
তোমার নামের অক্ষরগুলি।
আকাশের তারারা জিজ্ঞেস করে,
“কোথায় সেই মুখ, যে হাসিতে রাত জ্বলে উঠত?”
বাতাস উত্তর দিতে না পেরে
আমার নিঃশ্বাসে এসে থেমে যায়।
দিনগুলো ঝরে যায় শুকনো পাতার মতো,
রাতগুলো জমে ওঠে কুয়াশার শীতলতায়,
তবু হৃদয়ের ভেতর বাজে এক সুর—
তুমি আসবে, একদিন আসবেই।
কতোদিন যে দেখি নি তেমায়,
তবু চোখ বন্ধ করলেই ভেসে ওঠো তুমি,
যেন দূর আকাশের সূর্য,
যার আলো এখনও আমার রক্তে জ্বলে।
২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।