স্মৃতির সমাধিতে ফুল
- অনুপ কুমার বিশ্বজিৎ

কখনো যদি মনে পড়ে, প্রিয়,
তবে দিও না শূন্যতার শীতল পাথর—
তোমার স্নিগ্ধ হাতের কোলে
আনো একখানি অশ্রুসিক্ত ফুল।

আমার সমাধি মাটির গহ্বর নয়,
সে তো তোমার হৃদয়ের নিঃশব্দ বেদী,
যেখানে প্রতিদিন নিভৃতে জমে থাকে
অতীতের নিঃশ্বাস, আকাঙ্ক্ষার ছায়া।

সে বেদীতে ফুল রাখলে, প্রিয়,
আমি শুনিব নীরব সুরে
তোমার ডাক, তোমার গভীর অনুরাগ,
যেন অচেনা আকাশ হতে নামিল আলো।

ফুল মানে কেবল স্মরণ নয়—
ফুল মানে নবজীবনের অঙ্গীকার,
ফুল মানে তুমি আমাকে হারাইওনি,
আমি আছি তোমার চেতনার অন্তরালে।

তাই যখনই মনে পড়ে, প্রিয়তম,
ফুল দিয়ে নিঃশব্দে বলিও—
“তুমি মিশে আছো আমার প্রাণে,
শূন্যতায়ও তুমি চিরজাগ্রত।”


২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-০৯-২০২৫ ০৩:৫২ মিঃ

চমৎকার উপস্থাপন


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026