অর্ধেক লেখা চিঠি
- অনুপ কুমার বিশ্বজিৎ

কখনো কি ফিরিবে তুমি,
শুনিতে আমার বুকের না-বলা কথার সুর?
যেমন রজনীর গহীনে লুকায়ে থাকে শিশির,
প্রভাতের প্রথম রোদ্দুরে ঝরিয়া পড়ে অশ্রুর মতন—
তেমনি কত কথা জমিয়া আছে,
তোমার নীরবতার আঁধারে। ????

আমার সকল ভাষা আজ ধূলির মতন জমিয়া আছে,
অর্ধেক লেখা চিঠির পাতায়—
যেখানে কলম থেমে গিয়েছিলো তোমার নামের কাছে,
আর নীরবতার কালো দাগ মিশে গেছে অক্ষরে অক্ষরে। ????

তুমি যদি ফিরিয়া আসো একদিন,
তবে সেই চিঠি শেষ হইবে তোমার চোখের আলোয়।
আমার হৃদয়-নদীর জলে
তোমার নামের ঢেউ ঘুরে ঘুরে বাজে—
তুমি শুনিবে কি সেই আহ্বান,
যা যুগ যুগ ধ্বনিত হইয়া আছে আকাশের অগোচরে? ⚘️

মায়াবতী,
তোমার নীরবতার মাঝেই আমি আজও শ্রবণ করি,
যেনো ছায়ার অন্তরালে সূর্যের গোপন হাহাকার।
তুমি যদি না ফিরোও,
তবে সেই অর্ধেক লেখা চিঠি
রহিয়া যাইবে চিরকাল—
চিরন্তন আমার বক্ষে,
না-বলা কথার সুর হয়ে

নয়তো,
সেই না-বলা কথাগুলি আমি দেব
অশ্রুমালার দান—
চিরন্তন কবিতার বক্ষে।


২২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026