শ্যামবণা মেয়ে
- অনুপ কুমার বিশ্বজিৎ

তুমি—
অমাবস্যার নিঃশ্বাসে জ্বলা প্রদীপ,
অন্ধকারে যার আভায় আমি খুঁজে পাই মুক্তির দিশা।

তুমি—
মেঘের গোপন গান,
যার অন্তরালে লুকিয়ে থাকে ভোরের আলো।

তোমার চোখ—
দূর সমুদ্রের কালো ঢেউ,
যেখানে আমি ডুব দিতে দিতে খুঁজে পাই
হারানো ভক্তির মন্দির।

তুমি—
বৃষ্টির পরে ভেজা মাটির গন্ধ,
যার ভিতরে আমি শুনি প্রাচীন প্রেমের ব্যাকুলতা।

আমি—
তোমার জন্য নদীর মতো সাগরমুখী,
যার গতি থামাতে পারে না কোনো শিলা,
কোনো শূন্যতা।

তোমার হাসি—
বিদ্যুতের ঝলকানির মতো হঠাৎ,
তবু তার তাপে আমি জ্বলে পুড়ে
আরও চাই, আরও চাই, আরও চাই।

শ্যামবর্ণা—
তুমি আমার কাছে পূজার অর্ঘ্য,
অদেখা রহস্য, অমৃতের মায়াজাল।
তুমি প্রেম নও কেবল,
তুমি সেই উন্মাদ ভক্তি
যার কাছে আমি আমার সমস্ত জীবন
অর্ঘ্য দিয়ে রাখি।


২৩-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026