চিরপ্রহরের প্রতীক্ষা
- অনুপ কুমার বিশ্বজিৎ
নীলা —
কতো রাত গরিয়েছে তোমারই বিরহে,
চাঁদের সাদা স্তব্ধতায় নিঃশেষ হয়েছে অশ্রুর উৎসব,
তারারাও আজ ক্লান্ত, তোমার প্রতীক্ষায় জেগে —
নিভু নিভু আলোয় লিখেছে অদৃশ্য চিঠি।
হৃদয়ের জানালায় জোছনারা আজও
তোমার পায়ের ধ্বনি শুনতে চায় নিঃশব্দে,
প্রতিটি হাওয়ার মৃদু ছোঁয়ায়
তোমার স্পর্শের মায়া খোঁজে এই একাকী প্রাণ।
কতো প্রহর কেটেছে নিভৃত সন্ধ্যার কোলে,
তবু আশা মরে নি — সে আজও দীপশিখা জ্বালে,
যেন তুমি আসবে — অচেনা কোনো পথ ধরে,
চিরবিরহের শেষে আনবে শান্তির প্রভাত।
নীলার চোখে আজও জেগে থাকে ভালোবাসা —
তোমারই স্মৃতির নীল আলোর তলে,
যেখানে প্রতিটি রজনী শেষে
উদিত হবে তোমার প্রেমের সূর্য —
অমল, অবিনশ্বর, অনন্ত।
২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।