কলরবের অন্তরালে প্রেম
- অনুপ কুমার বিশ্বজিৎ

???? পরলো কথা হাটের মাঝে ????

পরলো কথা হাটের মাঝে —
কে কাহারে ডাকে, কে কাহারে সাজে,
সংসারের সে কলরবে মিলায়
অগণিত শব্দের বন্যা আজে।

মানুষের মুখে উড়ে বেড়ায় যত কথা,
ধূলিকণার মতো মিলিয়ে যায় বাতাসে,
কিন্তু হৃদয়ের সত্যি যে ভাষা,
সে তো নীরব, অবিচল, গোপন আভাসে।

যার নাম একবার হৃদয় লিখেছে,
তা আর মুছে না কোনো কলরবে,
যে চোখে একবার প্রেম জ্বলে উঠেছে,
সে চোখকে ঢাকে না কোনো মায়ার আবরণে।

বাহিরে যতই উড়ে যাক ছলনার ধ্বনি,
কুটিল জিহ্বার বিষে যতই পোড়ে প্রাণ,
তবু অন্তরে এক নীরব বীণা
বাজে তোরই নামের অনন্ত গান।

লোকের ভাষায় যতই হোক বিচার,
সময়ের স্রোতে যতই হোক ভাসা,
তবু আমার বুকের তলায় বাঁধা
তোরই প্রেম — চিরদিনের আশা।

পরলো কথা হাটের মাঝে —
তবু তোর নামই ধ্রুবতারার মতো,
অন্ধকার রাতেও পথ দেখায়,
হারানো জীবনের শেষ ঠিকানা হয়ে।

২০১৯/০৬/২৪


২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026