???? সমানে সমানে ????
- অনুপ কুমার বিশ্বজিৎ

সম্পর্ক হোক, হোক সে বন্ধুত্বের ডালি,
সমতার মাটিতে গাঁথা থাকুক তার কালি।
একপাশে ভার, আরেক পাশে শূন্যতা —
এমন বন্ধনে জাগে না কোনো স্নিগ্ধতা।

যেখানে এক জন দেয় সবটুকু প্রাণ,
আরেক জন থাকে শুধু উদাস অবহেলায় টান —
সেখানে ভালোবাসা নয়, জন্ম নেয় করুনা,
যার ছায়ায় মুছে যায় হৃদয়ের গরিমা।

তাই পা বাড়িও না অন্ধ আবেগের ডাকে,
নিজের সামর্থ্য বুঝে যাও সঠিক পথে।
যে সম্পর্ক দাঁড়ায় সমানে সমান,
সেই বন্ধনেই থাকে মর্যাদা অম্লান। ????


৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।