চির- বির্সজন
- অনুপ কুমার বিশ্বজিৎ

নিমজ্জিত হোক আজ আমার হৃদয়,
সেই স্রোতে, যেখানে তোমাকে দিয়েছিলাম চির-বির্সজন —
যেখানে স্মৃতিরা ডুবে গেছে নীরবতার গভীরে,
আর ভালোবাসা আজও কাঁপে অনুচ্চারিত প্রার্থনার মতো।

সেই স্থানে নেই আর প্রত্যাবর্তনের পথ,
নেই ফিরে পাওয়ার কোনো প্রতিশ্রুতি —
শুধু আছে নিঃশব্দ এক বিদায়ের ছায়া,
যেখানে আমি নিজেকেও হারিয়েছি তোমার সঙ্গে।

আজও সেই জলে ভাসে অশ্রুর নৌকা,
আর হৃদয়ের শঙ্খ বাজে শেষ আরতির মতো,
নিমজ্জিত হয়ে যাক সে সব আকুলতা —
যার নাম ছিল “তুমি”, আর যার ঠিকানা ছিল “আমার”।

হয়তো এ-ই মুক্তি, এ-ই চূড়ান্ত শান্তি —
নিজেকে বিলিয়ে দিয়ে শেখা এক নীরব সত্য,
যেখানে ভালোবাসা মানে ধরে রাখা নয়,
বরং ছেড়ে দেওয়ার পবিত্রতা।


৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026