বীজের দায়
- অনুপ কুমার বিশ্বজিৎ

আমি নিজেই ডেকেছি সেই ঝড়কে,
যে ঝড় আজ আমার বাগানের ফুল ছিঁড়ে নিয়ে গেছে।
নিজেই বপন করেছি কাঁটার বীজ,
তাই আজ পায়ের পথ রক্তে রঙিন — তবু বৃথা অভিযোগের ভাষা।

নিজের নিঃশ্বাসে জ্বালিয়েছি প্রদীপ,
আজ তার শিখায় ঘর পুড়লে আকাশকে কেন দোষ দিই?
নিজের হাতে টেনে এনেছি রাত্রি,
তাই আলোহীন প্রহরে ভোরের অভাব বলাটা তো হাস্যকরই বটে।

পরের দেওয়া দুঃখে থাকে অভিমানের অধিকার,
কিন্তু নিজের বোনা শোক — সে তো জীবনের নীরব পাঠশালা।
তাই আজ নিঃশব্দে বসে শিখি,
যেমন নিজের লাগানো বীজেই ফোটে ফুল,
তেমনই নিজের নেওয়া সিদ্ধান্তেই ফোটে — ব্যথারও পূর্ণতা।


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।