নতুন পথের সহযাত্রী
- অনুপ কুমার বিশ্বজিৎ

তোমরা এলে — যেন শরতের প্রথম হাওয়া,
নিস্তব্ধ জীবনে আনলে স্নিগ্ধতার ছোঁয়া।
আমি যে ছিলাম একলা, নীলে ভাসা নৌকার মতো,
তোমাদের আগমনে পেলাম দিশা, পেলাম আলো।

তোমরা — ভোরের পাখির ডাকে জাগানো আশা,
অচেনা পথে এগোনোর মৃদু সাহসের ভাষা।
প্রতিটি পদচিহ্নে তোমাদের সঙ্গ পাই,
এই যাত্রার পথে তাই থেমে যাই না আর।

ধন্যবাদ তোমাদের, অচেনা থেকেও আপন হলে,
আমার আকাশে তারার মতো জ্বলে উঠলে।
এগিয়ে চলার সাথী তোমরাই আজ,
নতুন পথের সূচনা, তোমাদের হাত ধরে আজ।


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026